ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকলায়েন মুশতাক খেলার সময় নিজেকে সবচেয়ে সেরা স্পিনার হিসেবেই প্রমাণ করেছিলেন। পাশাপাশি তার সৃষ্টিতে রয়েছে ‘দুশরা’। পরবর্তীতে এই অস্ত্র ব্যবহার করে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন হয়েছিলেন বিশ্বসেরা। তার দেখানো পথে হেঁটেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিনও।

পাকিস্তানের এই স্পিন জাদুকর এবার বর্তমান সময়ে খেলা সেরা স্পিনারদের নিয়ে কথা বলেছেন। যেখানে অন্য অনেকের সঙ্গে এসেছে সাকিব আল হাসানের নামও। আর বাংলাদেশ তারকাকে তিনি বুদ্ধিমান বোলার হিসেবে আখ্যা দিয়েছেন।

সাকলায়েনের মতে পুরো বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট ফরম্যাটে অস্ট্রেলিয়ার ডানহাতি স্পিনার নাথান লায়ন সেরা। তিনি বলেন, ‘লঙ্গার ভার্সনে আমার মতে বিশ্বজুড়ে নাথান লায়ন সেরা। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো।’

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার অশ্বিন ও কুলদ্বীপ যাদব প্রসঙ্গে সাকলায়েন বলেন, ‘অশ্বিনও ভালো বোলার তবে ঘরের মাঠে। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে।’

এরপরেই সাকিবকে নিয়ে এই কিংবদন্তি বলেন, ‘সাকিব আল হাসান খু্বই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’

সবশেষে সাকলায়েন নিজ দেশের স্পিনারদের নিয়ে বলেন, ‘পাকিস্তানে শাদাব খানের মাঝে দারুণ কিছু আছে এবং আমি মনেকরি সে টেস্ট ক্রিকেটেও ভালো করবে। আর ইয়াসির শাহর মাঠের রেকর্ড দেখলেই বোঝা যায় সে বিশ্বসেরা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক

আপডেট সময় ১০:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০