ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অভিযানে ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড, মোহাম্মদপুর টাউন হল, মোহাম্মদপুর কৃষি মার্কেট, শ্যামলী এলাকায় ভোক্তা অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নানা অনিয়মে ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল ও রজবী নাহার রজনী।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্যে ওষুধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি বিক্রয় করতে হবে। এছাড়া মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, স্যানিটাইজার বিক্রয় করা হতে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৬:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০