ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:

উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার (১৫ জুন) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক খোকন মিয়া (২৭) মাদারীপুর জেলার রাজৈর থানার ঘোষালকান্দি এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।

এর আগে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে খোকন মিয়া। পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন জেলায় গিয়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলেও স্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

আপডেট সময় ০৫:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০