ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

এমপি পাপুলের সঙ্গে জড়িত সবার নাম প্রকাশের দাবি কুয়েতি এমপির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মানবপাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সম্প্রতি কুয়েতে গ্রেফতার হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল। বর্তমানে তিনি দেশটির কারাগারে আটক রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আদেশ দিয়েছেন দেশটির আদালত।

এদিকে, এমপি পাপুলের সঙ্গে মন্ত্রীসহ বাংলাদেশের তিনজন প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তা জড়িত রয়েছে বলে দাবি করেছেন কুয়েতের এমপি ড. আব্দুল করিম আল-কান্দারি। তিনি এই অভিযোগের সঙ্গে জড়িত সবার নাম প্রকাশের দাবি জানিয়েছেন সরকারের কাছে।

তিনি এক টুইট বার্তায় এই দাবি জানান বলে জানিয়েছে কুয়েতি গণমাধ্যম আরব টাইমস অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, “আব্দুল করিম আল-কান্দারি বলেন- বিষয়টি একটি গণমানুষের ইস্যুতে পরিণত। এজন্য এই ঘটনায় জড়িত সবার নাম প্রকাশ করা হোক।”

প্রতিবেদনে আরও বলা হয়, “গত ফেব্রুয়ারিতে জানা যায়- কুয়েতে তিনজন বাংলাদেশি মানবপাচারকারী রয়েছেন। এর মধ্যে একজন গ্রেফতার হয়েছেন। বাকি দু’জন কুয়েত ছেড়ে পালিয়েছেন। তারা সবাই মিলে একটি বড় ধরনের মানবপাচার ও মানিলন্ডারিং চক্র গড়ে তুলেছে। ”

এতে বলা হয়, “সূত্র মতে- এই তিনজন বাংলাদেশি দেশটির তিনটি বড় কোম্পানির প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তারা কুয়েতের সরকারি চুক্তির আওতায় ২০ হাজারেরও বেশি পরিচ্ছন্নকর্মী বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এবং ৫০ মিলিয়ন কুয়েতি দিনারেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

এমপি পাপুলের সঙ্গে জড়িত সবার নাম প্রকাশের দাবি কুয়েতি এমপির

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০