ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘সফরে গেলে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। লম্বা সময়ের সে সফরে ম্যাচের পর দীর্ঘ বিরতি থাকায় অনেক ক্রিকেটারই ঐচ্ছিক অনুশীলন না করে অবসর সময় কাটিয়েছিল। এটা নিয়ে সে সময় বেশ সমালোচনাও হয়েছিল। সেই কথা চিন্তা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে কোনো ক্রিকেটার তার পরিবারকে সঙ্গে নিয়ে কোনো সিরিজ খেলতে যেতে পারবে না।

রোববার (জুন ১৪) বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালানা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানিয়েছেন সংক্ষিপ্ত সিরিজ হলে পরিবারকে সঙ্গে রাখতে পারবে না ক্রিকেটারা। তবে কোনো সিরিজ খেলতে যদি লম্বা সময়ের জন্য দেশের বাইরে থাকতে হয় সেক্ষেত্রে কিছু দিনের জন্য পরিবারকে সঙ্গে রাখার অনুমতি পেতে পারে ক্রিকেটাররা।

আকরাম খান বলেন, ‘কোনো সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পরিবার সঙ্গে নেওয়ার অনুমতি এখন থেকে আর দেওয়া হবে না। এটা শুধু করোনা পরিস্থিতির জন্য না, পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদেশ সফরে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না। গত বিশ্বকাপের এটা নিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের। এটা নিয়ে আমরা এখন চিন্তা করছি এবং বোর্ডেও বিষয়টি নিয়ে আলাপ করা হবে। তবে লম্বা সিরিজ হলে হয়তো কিছু ছাড় দেওয়া যেতে পারে সে জন্য পরিবার নেওয়ার অনুমতি দেওয়ার কথা চিন্তা করা হতে পারে। দেড় মাসের সফর হলে কিছুদিন পরিবার কাছে রাখতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সফরে গেলে ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিতে পারবে না’

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০