ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবস্থান তথ্য না জানানোয় নোটিশ পেলো ৫ ভারতীয় ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

নিজেদের অবস্থান তথ্য জানাতে ব্যর্থ হওয়ায় চুক্তিতে থাকা ৫ ভারতীয় ক্রিকেটারকে নোটিশ দিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। এদের মধ্যে চেতশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল অন্যতম। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘পাসওয়ার্ড বিভ্রাটে’র জন্য এমনটি হয়েছে।

এই ৫ জনের মধ্যে অন্য দুই ক্রিকেটার হলেন নারী দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও অলরাউন্ডার দীপ্তি শর্মা।

করোনা ভাইরাসের কারণে ভারতে এখন লকডডাউন চলছে। কিন্তু দেশটির ক্রিকেটারদের গত তিন মাসের অবস্থান জানানো ছিল বাধ্যতামূলক। তবে তিনবার তা করতে ব্যর্থ হওয়া একবার অ্যান্টি ডোপিং আইন ভাঙার সমান অপরাধ। সেক্ষেত্রে শুনানির পর সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে।

এ প্রসঙ্গে নাডার মহাপরিচালক নাভিন আগারওয়াল পিটিআইকে জানান, খেলোয়াড়দের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে বোর্ড বা ফেডারেশন তথ্যগুলো জানায়। বিসিসিআই তাদের পাঁচ ক্রিকেটারের অবস্থান জানাতে ব্যর্থতা নিয়ে একটি ‘যৌক্তিক’ ব্যাখ্যা অবশ্য দিয়েছে। তারা জানিয়েছে, পাসওয়ার্ট বিভ্রাট হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে।

এদিকে ভারতীয় বোর্ডের ব্যাখ্যা নিয়ে আলোচনার পর ওয়াডা সিদ্ধান্ত নেবে, তাদের দেখানো কারণ গ্রহণ করা হবে নাকি ব্যর্থতা হিসেবে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবস্থান তথ্য না জানানোয় নোটিশ পেলো ৫ ভারতীয় ক্রিকেটার

আপডেট সময় ০৯:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০