ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ফের পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জম্মু  ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারত ও পাকিস্তানের প্রকৃত সীমান্ত রেখায় ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা । এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

সূত্রের খবর, শনিবার রাতে শাহপুর-কেরনি অঞ্চলে গুলি চালায় পাকিস্তানি সেনা। তীব্র গোলাবর্ষণও করে। এতে হন ৪ ভারতীয় গুরুতর জখম হয়। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের।

পুঞ্চ জেলার সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অব পুলিশ রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন এই ঘটনায় ২৯ বছরের সেনা সদস্য লাঙ্গাবুই আবোনম্লি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার-সহ তিনজন। আহতদের উধমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে। এ নিয়ে চলতি মাসে তিনবার পুঞ্চ ও রাজৌরি সীমান্তে গুলি চালাল পাকিস্তান।

১০ জুন নায়ক গুরচরণ সিং রাজৌরিতে পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন। ৪ জুন সুন্দরবানি অঞ্চলে একই ঘটনা ঘটেছিল। শুক্রবারও উরিতে পাকিস্তানি গোলাবর্ষণের জেরে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক নারী। আহত হন আরও ২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ফের পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত

আপডেট সময় ০৭:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০