ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিম স্মরণে সিরাজগঞ্জে সাত দিনের শোক কর্মসূচি শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

র্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে সিরাজগঞ্জে সাত দিনব্যাপী শোক পালন করা হচ্ছে।

রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও থানা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। মরহুমের আত্মার শান্তি কামনায় দলীয় অফিসগুলোতে চলছে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। কোথাও কোথাও গায়েবানা জানাজা পড়া হয়।

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ছোনগাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিএনপি ও সর্বস্তরের জনগণ অংশ নেন।

অপরদিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় নাসিমের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দলের প্রবীণ নেতারা।

থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মজিদ মণ্ডল বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গোটা দেশবাসী শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে কোরআন খতমসহ জেলা আ’লীগের নেয়া সাত দিনব্যাপী নানা কর্মসূচি এনায়েতপুরে যথাযথভাবে পালন করা হবে।

এছাড়াও কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, চৌহালী ও শাহজাদপুরে মোহাম্মদ নাসিমের রূহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিম স্মরণে সিরাজগঞ্জে সাত দিনের শোক কর্মসূচি শুরু

আপডেট সময় ০৭:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০