ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার বিচার দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হিরা মনিকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন থেকে খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

শনিবার দুপুরে স্থানীয় পালের হাট বাজারে আধা ঘণ্টাব্যাপী সময়জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পালেহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম ও অল ইয়ুথ সোসাইটি নামের সংগঠন।

এদিকে এর আগে শুক্রবার রাতে হিরা মনিকে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় নিহত ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরিফ ও সুমন নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এসময় নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন জেলার পুলিশ প্রধান।

এসময় নিহতের মা ফাতেমা বেগম গণমাধ্যমকে জানান, বছর খানেক আগে হিরা মনিকে স্কুলে যাওয়া আসার পথে পার্শ্ববর্তী এলাকার অয়ন নামের একটি ছেলে উত্ত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে অয়নকে ডেকে এনে সতর্ক করেন হিরা মনির মা। বেশ কিছু দিন ধরে তাদের পার্শ্ববর্তী বাড়ীর আটককৃত সুমন নামের এক যুবকের কাছে আসা যাওয়া করছিলেন অয়ন। এছাড়া আর কোন কিছু জানেন না বলে কান্নায় ভেঙ্গে পড়ে মেয়ে হত্যার বিচার দাবি করেন নিহতের মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার বিচার দাবি

আপডেট সময় ০৫:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০