ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ঈদের ছুটি বাতিল: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সোমবার শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, বন্যাপ্লাবিত মানুষের কষ্ট লাঘবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। চাহিদা থাকলে আরো পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে খাদ্যের জন্য কেউ কষ্ট পাবেনা।

তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের বিনামূল্যে সার কীটনাশক ও বীজ দেয়া হবে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা বন্যার পর পূণঃ নির্মাণ করা হবে। যতক্ষণ বন্যার পানি নেমে না যায় এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি না হয়, ততক্ষণ ত্রাণ সাহার্য অব্যাহত থাকবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি নেতারা সরকারের ত্রাণ সহায়তা চোখে দেখেন না। কিভাবে ক্ষমতায় যাবেন দেশ বিদেশে থেকে তার ষড়যন্ত্র করে চলেছেন। বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেত্রী লন্ডনে ঈদের শপিং করছেন।

শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এনামুল হক শামিম, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: শাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ঈদের ছুটি বাতিল: মায়া

আপডেট সময় ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭