ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিভক্ত পৃথিবীতে করোনার মতো বিধ্বংসী ভাইরাসের সঙ্গে লড়াই খুব কঠিন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গোটা বিশ্বে এখন একটাই শত্রু- করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। তবে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। ভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এক ধরনের ‘স্নায়ুযুদ্ধ’ চলছে। কোনো কোনো দেশের সরকার স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে করোনার বিরুদ্ধে ব্যর্থ লড়াই করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আক্ষেপের সুরে জানাল, বিভক্ত এই পৃথিবীতে এ ধরনের বিধ্বংসী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসবিচ তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পৃথিবী এখন বিভক্ত।’

বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে তিনি বললেন, ‘এটা খুবই বিপজ্জনক ভাইরাস। একটি বিভক্ত পৃথিবীতে এ ধরনের ভাইরাসের সঙ্গে লড়াই করা খুব কঠিন।’
বিভিন্ন দেশের করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা উল্লেখ করেছেন তেদ্রোস, ‘ভাইরাস নিয়ন্ত্রণে দেশগুলো ভিন্ন পদক্ষেপ নিচ্ছে যা অনেক নাগরিকের জীবনকে কঠিন করে তুলছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের মতে, বৈশ্বিক স্বাস্থ্যের উপর এই ভাইরাসের প্রভাব অনেক, কিন্তু সমাজের উপর তার প্রভাব আরও গুরুতর। একটি ছোট্ট ভাইরাস কীভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে তা যোগ করে তিনি বলেছেন, ‘লাখ লাখ লোক চাকরি হারিয়েছে এবং আমরা জানি অনেকের জীবিকা আর নেই।’

ভাইরাসটি মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানালেন তেদ্রোস, ‘এখন সবাইকে বিনয়ী হওয়া দরকার। যে কোনো ব্যক্তি বা জাতির জন্য এই সমস্যা কাটিয়ে উঠতে মানবিকতার প্রয়োজন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিভক্ত পৃথিবীতে করোনার মতো বিধ্বংসী ভাইরাসের সঙ্গে লড়াই খুব কঠিন’

আপডেট সময় ০১:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০