ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এক নতুন মুখ নিয়ে ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নতুন মুখ হায়দার আলী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করার সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

এছাড়া দলে রাখা হয়েচে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ পেসার সোহেল খানকে। তবে নেই পেসার মোহাম্মদ আমির এবং টপ-অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। এই দুই তারকা যে ইংল্যান্ড সফরে যাচ্ছেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য নাম প্রত্যাহার করেন আমির। অন্যদিকে সোহেল নাম প্রত্যাহার করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে।

কোচ-কর্মকর্তাসহ ১৪ জন সাপোর্ট স্টাফ এবং ২৯ জন খেলোয়াড় নিয়ে জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান।

পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড: আবিদ আলী, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, আজহার আলী, বাবর আজম (টেস্টের সহ-অধিনায়ক ও টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোযেব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা

আপডেট সময় ০৯:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০