ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

করোনা বিষয়ক পোস্ট দিয়ে নিষিদ্ধ ডেলে আলি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডেলে আলি। টটেনহামের ইংলিশ মিডফিল্ডারকে এই শাস্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন।

গত ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে এক ভিডিও পোস্ট করেন ২৪ বছর বয়সী তারকা। সেই ভিডিও ছিল করোনার প্রাদুর্ভাবের সময় এক এশিয়ানকে নিয়ে উপহাসের। এক এয়ারপোর্ট লঞ্চে ফেস মাস্ক পরিহিত অবস্থায় ভিডিওটিতে দেখা যায় আলিকে। এরপরই ক্যামরা ঘুরে যায় এক এশিয়ান লোকের দিকে। পরে ক্যামরা জুম করে দেখায় এক জীবাণুনাশক হ্যান্ডওয়াশ বোতল।

বিষয়টি যে এশিয়ান লোকটিকে কটাক্ষ করে করা তা বুঝতে বাকি ছিল না ফুটবল অ্যাসোসিয়েশনের। এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি শাস্তিস্বরূপ স্পার্স তারকাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া আলিকে আদেশ দেওয়া হয়েছে আচার-আচরণের উপর শিক্ষামূলক কোর্স করতে।

১৭ জুন থেকে ফের মাঠে ফিরছে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ। ১৯ জুন প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে টটেনহাম নিজেদের মাঠে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলিকে পাবে না স্পার্সরা।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

করোনা বিষয়ক পোস্ট দিয়ে নিষিদ্ধ ডেলে আলি

আপডেট সময় ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০