ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নগদ টাকা পাঠিয়ে ভারতের দরিদ্র মানুষদের সহায়তার প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত। করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর সেই প্রস্তাব খারিজ করে দেয় ভারত।

তারা জানায়, করোনাভাইরাস দেশে মহামারীর আকার নেয়ার পর ভারত সরকার যে অর্থনৈতিক ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছে তা পাকিস্তানের জিডিপির সমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বলেন, “পাকিস্তান তাদের নিজেদের দেশের জনগণের অ্যাকাউন্টে নগদ দেয়ার চেয়ে দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা স্থানান্তরের জন্যে পরিচিত। ইমরান খানের উপদেষ্টাদের এবিষয়ে আরও জানতে হবে”।

তিনি আরও বলেন, “পাকিস্তানের ঋণ সমস্যা এবং ঋণ পুনর্গঠনের জন্য তারা কতটা চাপের মধ্যে রয়েছে, সে সম্পর্কে আমরা সবাই জানি। এটা ওদের জেনে রাখা উচিত হবে যে আমাদের অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান”।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসেই করোনা মহামারীর বিরূপ প্রভাব থেকে দেশের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি মোকাবিলায় ২০ লাখ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের ঘোষণা করেন।

ভারতে লাগাতার বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১০,০০০ পেরিয়ে গেল করোনা রোগীর সংখ্যা, মৃত ৩৯৬। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,৯৭,৫৩৫ জন। সংক্রমণের বিচারে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনাভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। মারাত্মক এই ভাইরাসে একদিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

আপডেট সময় ০৭:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০