ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পুলিশি নৃশংসতা ও নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী ক্ষোভে ফুঁসছে গোটা যুক্তরাষ্ট্র।

দেশটির ৫০ স্টেটের ১৪০টি বড় শহরএখন বিক্ষোভে উত্তাল।

এমন উত্তাল পরিস্থিতিতে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র নামের এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

সে হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ এ পদে আসীন হলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার মার্কিন সিনেটে জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। তার পক্ষে ৯৮ ও বিপক্ষে শূণ্য ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করে সিনেট।

এদিকে কৃষ্ণাঙ্গ ব্রাউন বিমানবাহিনীর প্রধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউন একজন অসাধারণ দেশ প্রেমিক এবং তিনি দুর্দান্ত নেতৃত্ব দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

আপডেট সময় ১০:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০