ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাঙালিরা সাহসী হয়, আমি বাঙালিদের পছন্দ করি: শোয়েব আখতার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিগত যুগে ভারতের সৌরভ গাঙ্গুলি ও পাকিস্তানের শোয়েব আখতারের মধ্যে লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো। বিদেশের মাটিতে ভারতকে ম্যাচ জিততে হবে এমন মানসিকতা গাঙ্গুলির সময় থেকে অনুধাবন করতে পারে ভারতীয় ক্রিকেট। তাই পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করেন, গাঙ্গুলি ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক।

‘হ্যালো অ্যাপ’ নামের একটি অ্যাপে সাবেক পাকিস্তানি পেসার এ কথা জানান। ২০০০ সালে ভারতের ক্রিকেট ইতিহাসে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কঠিন এক সময় দলের দাযিত্ব নিয়েছিলেন গাঙ্গুলি। সে সময় তিনি কয়েকজন ক্রিকেটার বাছাই করেছিলেন যারা দলের জয়ে ভূমিকা রাখতে পারে।

শোয়েব আখতার বলেন, ‘আমরা যদি ভারতের দিকে তাকায় তাহলে আমার সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার থেকে সেরা ভারতে আর কেউ নেই। মহেন্দ্র সিং ধোনিও ভালো অধিনায়ক। ১৯৯০ এর পর তারা যখনই আমাদের সঙ্গে খেলেছে তখনই জিতেছে। এমনটা আগে দেখা যায়নি। ২০০০ সালে যখন সে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলো তখন আমি মনে করেছিলাম ভারতীয় অনেক অনেক প্রতিভাবান রয়েছেন যারা পাকিস্তানেকে হারাতে পারে এবং তারা সেটাই করেছিলো। সে ভারতীয় দলে ব্যাপক পরিবর্তন এনেছিল। বাঙালিরা উৎসাহী এবং সাহসী মনের হয়ে থাকে। তারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। আমি বাঙালি মানুষদের ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই মনে করতো, গাঙ্গুলি খুব ভীতু প্রকৃতির এবং আমার বল খেলতে নাকি সে ভয় পেতো। কিন্তু আমার কাছে মনে হয়, আমি জীবনে যাদের বিপক্ষে বল করেছি তাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যাটসম্যান হলো গাঙ্গুলি। সে বেশি শট খেলতো না, আমি অনেকবারই তার বুক বরাবর মারতে চেয়েছি, তারপরও সে ওপেনার হিসেবে নেমে আমাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতো এবং রান করতো। ভারতীয় দলের সবচেয়ে সাহসী অধিনায়ক ছিলেন গাঙ্গুলি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

বাঙালিরা সাহসী হয়, আমি বাঙালিদের পছন্দ করি: শোয়েব আখতার

আপডেট সময় ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০