ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

যেসব পণ্যের দাম বাড়বে কমবে

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনাভাইরাসের মহামারীর বাস্তবতায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প রক্ষায় গুরুত্ব দিয়ে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে মহামারীর দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপকরণসহ ওষুধের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।

বৃহস্পতিবার বিকালে আগামী অর্থ বছরের এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

দাম বাড়তে পারে যেসব পণ্যের :

বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে। দেশীয় শিল্প রক্ষায় যে সকল পণ্যের আমদানি শুল্ক-কর বাড়ানো হয়েছে। ফলে যেসব পণ্যের দাম বাড়ছে সেগুলো হলো- আমাদনি করা দুধ, দুধজাত পণ্য, বডি স্প্রে, গাড়ি, গাড়ি রেজিষ্ট্রেশন ব্যয়, বিদেশি এসি, জুস, সাইকেল, বিদেশি মোটর সাইকেল, অনলঅইন কেনাকাটা, অনলাইন খাবার, বিদেশী টিভি, টায়ার, বিদেশী কসমেটিক, সিগারেট, ইন্টারনেট খরচ, মোবাইলে কথা বলঅর খরচ, রং, সোডিয়াম সালফেট, কম্প্রেসার শিল্প, স্ক্রু, বর্ণিশ, আয়রণ স্টিল,আমদানি করা চকলেট, আলোকসজ্জা, আমদানি করা অ্যালকোহল ইত্যাদি।

দাম কমতে পারে যেসব পণ্যের :

বাজেটে ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। ফলে ঔষুধের দাম কমছে। দাম কমবে করোনাভাইরাস মোকাবেলায় সরাঞ্জামসমূহের এর মধ্যে রয়েছে- আইসিইউ যন্ত্রপাতি, হ্যান্ড গ্লোভস, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, টেস্টিং কিট, সুরক্ষা চশমা ইত্যাদি।

এছাড়া স্বর্ণ, হস্তশিল্প যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, ইলেকট্রোনিক সিগন্যাল যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি ইত্যাদির দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম আর অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

করোনা মহামারীর বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবন ও জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশের সমান।

বিদায়ী অর্থবছরে বাজেটের আকার ছিল ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি এবং জিডিপির ১৮ দশমিক ৩ শতাংশের সমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

যেসব পণ্যের দাম বাড়বে কমবে

আপডেট সময় ০৬:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০