ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধুলাবালিমুক্ত ঢাকা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীর চিঠি

আকাশ জাতীয় ডেস্ক:  

অন‌তি‌বিল‌ম্বে ঢাকা শহর‌কে ধুলাবা‌লি মুক্ত করতে ও রাস্তার ডিভাইডারে এবং ফুটপাতের দুইপা‌শে ফলজ/বনজ/ঔষধি/বে‌শি প‌রিমাণ অক্সিজেন সরবরাহ কর‌তে পা‌রে এবং শিকড় মা‌টির গভী‌রে গি‌য়ে মা‌টি‌কে শক্ত ক‌রে আট‌কে ধরে রাখ‌তে পা‌রে এমন বৃক্ষ রোপণ করতে দুই সিটির মেয়র বরাবরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১১ জুন) ই-মেইলে এ চিঠি দেন আইনজীবী আরিফুল হক রোকন।

চিঠিতে নগরপিতাকে উদ্দেশে করে আরিফুল হক বলেন, আপ‌নি জে‌নে থাক‌বেন যে, ধুলাবালি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবার ক্ষেত্রে তাৎক্ষণিক সমস্যা না করলেও দীর্ঘমেয়াদি সমস্যা করতে পারে। সাধারণত যেসব ধুলা খালি চোখে দেখা যায় না, সেগুলো সাধারণত বেশি ক্ষতিকর। এ বিষ‌য়ে বি‌শেষজ্ঞরা ব‌লে থা‌কেন যে, ধুলা সহজেই ফুসফুসে ঢুকতে পারে ও ক্ষতি করে। এ থেকে বাঁচার উপায় মেনে চললে ফুসফুসের ক্ষতির আশঙ্কা থাকে না।

‘ধুলার ধরন, আকার-আয়তন, ঘনত্বের মাত্রা ও ধুলায় বসবাসের ওপর নির্ভর করে ক্ষতির মাত্রা। সামান্য পরিমাণ ধুলাও তাৎক্ষণিক সমস্যা করতে পারে। যেমন চোখ জ্বালাপোড়া, কাশি, হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস, হাঁপানি ইত্যাদি সমস্যা হতে পারে। আবার যাদের আগে থেকেই ফুসফুসের সমস্যা আছে, তাদের অল্পতেই সমস্যা জটিল করে তুলতে পারে।’

চিঠিতে আরও বলা হয়, করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 রোগকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মহামারি বলে ঘোষণা করেছে। তারা ব‌লে‌ছে যারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তারা সামান্য থেকে শুরু করে মাঝারি পরিমাণে বেশ কিছু শ্বাস-প্রশ্বাসজনিত অসুখের মুখোমুখি হন। শ্বাসযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের জলকনা (ড্রপলেট) দ্বারা এই রোগ একজন সংক্রমিত ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে ছড়ায়, এটা কাশি বা হাঁচি বা লালা যে কোনোকিছুর মাধ্যমেই ঘটতে পারে।

‘ঢাকা শহ‌রে বর্তমা‌নে ক‌রোনা সংক্রমিত রোগীর সংখ্যা বাড়‌ছে দিন দিন। তার সাঙ্গে মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। এত ঘনবস‌তিপূর্ণ একটা শহ‌রে ধুলাবা‌লির কার‌ণে স্বস্তিতে হাঁটা যায় না। করোনা রোগ নি‌য়ে এ শহ‌রের মানুষ এই ধুলাবা‌লি‌তেই থুতু, কফ ফে‌লছে। আরও ফেল‌ছে ব্যবহার্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস। এসব জি‌নিস ধুলাবা‌লির সঙ্গে মি‌শে ক‌রোনা সংক্রম‌ণের ক্ষে‌ত্রে উল্লেখযোগ্য ভূ‌মিকা পালন কর‌ছে। মানুষ এখন এসব কার‌ণে ঘ‌রে ব‌সে থে‌কেও আক্রান্ত হ‌চ্ছে।’

ক‌রোনা ভাইরাস মহামারির আকার ধারণ করার এ সময়ে সমগ্র ঢাকাবাসীর প‌ক্ষে দুইটি দাবির কথা উল্লেখ করেন আরিফুল হক। ১. অন‌তি‌বিল‌ম্বে ঢাকা শহর‌কে ধুলাবা‌লি মুক্ত করুন। ২. রাস্তার দুই ধা‌রে, ফুটপাতের দুই পা‌শে, রাস্তার মধ্যবর্তী অং‌শে ডিভাইডা‌রে ফলজ/বনজ/ঔষধি/বে‌শি প‌রিমাণ অক্সিজেন সরবরাহ কর‌তে পা‌রে এবং শিকড় মা‌টির গভী‌রে গি‌য়ে মা‌টি‌কে শক্ত ক‌রে আট‌কে ধরে রাখ‌তে পা‌রে এমন বৃক্ষ রোপণ করুন।

এ দু‌টি মহৎ কা‌জের কার্যকরী উদ্যোগ নিলে ঢাকাবাসী মেয়রের কা‌ছে চিরকৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ধুলাবালিমুক্ত ঢাকা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীর চিঠি

আপডেট সময় ০৬:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০