ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

এবার চীনের বিরুদ্ধে নতুন মামলা, সাক্ষী মোদি ও ট্রাম্প!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চমক বললেও কম বলা হবে। এমন ঘটনাই ঘটিয়েছেন ভারতের বিহারের এক বাসিন্দা। তিনি একজন আইনজীবী। বিশ্বের করোনা পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সোজা আদালতে চলে গেলেন মুরাদ আলি নামের ওই ব্যক্তি। মামলা দায়ের করলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে।

এখানেই শেষ নয়, গোটা ঘটনরা সাক্ষী হিসেবে তিনি দু’টি নাম উল্লেখ করেছেন। তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এই মামলা শুনতেও রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন।

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারাবিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কারণেই লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯,২৭০,২৭১,৩০২,৩০৭,৫০০,৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা দায়ের হয়েছে। মুরাদ আলির দাবি, সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার অভিযোগের ভিত্তি।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগেও বিহারের মুজাফফরপুর অঞ্চলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের ভারতীয় মুখপাত্র সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিও হয় ম্যাজিস্ট্রেট আদালতে। এছাড়াও একই ইস্যুতে আমেরিকায় একাধিক মামলা হয়েছে শি জিনপিংয়ের বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

এবার চীনের বিরুদ্ধে নতুন মামলা, সাক্ষী মোদি ও ট্রাম্প!

আপডেট সময় ০২:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০