ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এশিয়া কাপ কি তবে শ্রীলঙ্কায়?

আকাশ স্পোর্টস ডেস্ক:  

গত ০৮ জুন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়া কাপ আয়োজনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আলোচনা হলেও যথাসময়ে তা জানানো হবে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা দাবি করে বলেছেন এশিয়া কাপ আয়োজনের জন্য এসিসি ইতিবাচক সাড়া দিয়েছে।

শ্রীলঙ্কার একটি গণমাধ্যম সিলন টুডেকে শাম্মি সিলভা এই তথ্য জানান। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং বর্তমানে যে বিশ্বের পরিস্থিতিতে আমাদের টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজি হয়েছে। আজকে (সোমবার) অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছিলেন যে করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ যে দেশে কম বা আক্রান্তের সংখ্যা কমে গেছে এমন কোনো জায়গায় এশিয়া কাপ আয়োজনের কথা পরিকল্পনা করছে এসিসি। সে কথা চিন্তা করলে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত হতে পারে। তবে করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু শ্রীলঙ্কা বেশ নিয়ন্ত্রণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

এশিয়া কাপ কি তবে শ্রীলঙ্কায়?

আপডেট সময় ১১:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০