ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল চুরির অভিযোগে পা দিয়ে গলা চেপে ধরে কিশোরকে নির্যাতন

আকাশ জাতীয় ডেস্ক:  

লালমনিরহাট শহরে চুরির অভিযোগে মমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় আশরাফ আলী লাল নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার রাত দেড়টার দিকে আটক করেছে পুলিশ।

মমিনুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

আটক আশরাফ আলী লাল আদিতমারী উপজেলার কমলবাড়ি ইউনিয়নের মৃত আহমদ আলীর ছেলে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

এর আগে শহরের মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচতলায় নির্যাতনের এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরও দুই-তিনজন কিশোরটিকে বারবার মাটিতে ফেলে বেধড়ক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।

লালমনিরহাট সদর থানা পুলিশের ওসি মাহফুজ আলম জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর কিশোর মমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার সদর থানায় মামলা করেছে। এর পর রাত দেড়টার দিকে প্রধান অভিযুক্ত আশরাফ আলী লালকে আটক করা হয়েছে।

এতে আশরাফ আলী লালসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হযেছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জানা যায়, মঙ্গলবার সকালে ভবনের নিচে থাকা একটি ইজিবাইক থেকে তেলের একটি জারকিন চুরির অপরাধে ওই কিশোরকে প্রথমে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেয়া হলে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেল চুরির অভিযোগে পা দিয়ে গলা চেপে ধরে কিশোরকে নির্যাতন

আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০