ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

ভারতের ভূখণ্ড দখল করে নিল চীন, অথচ মোদি নীরব: রাহুল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

রাহুলের দাবি, চীনা সেনা অনায়াসে ভারতের সীমান্তে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে। অথচ ভারতের প্রধানমন্ত্রী এ নিয়ে নীরব।

বুধবার এক টুইটবার্তায় এমন দাবি করেন রাহুল।

তবে কংগ্রেস এমপি রাহুলের এইবক্তব্যেরবিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মোদি।

এর আগে একই অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করেছিলেন রাহুল।

গত রোববার বিহারে এক ভার্চুয়াল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ভারতের প্রতিরক্ষা নীতি এখন বিশ্বনন্দিত। গোটা পৃথিবী এখন স্বীকার করে নেয় যে, আমেরিকা ও ইসরাইলের পর আর কোনো দেশ যদি নিজেদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে থাকে, তাহলে সেটা হলো ভারত।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা গালিবের একটি উর্দু কবিতা টুইট করেন রাহুল। অমিতের উদ্দেশে কটাক্ষ করেন, গোটা দেশ জানে ভারতের সীমান্ত পরিস্থিতি কেমন। তবে আপনার এই ‘কল্পনা’ দেশবাসীকে খুশি রাখার ভালো পন্থা।

অমিত শাহের উদ্দেশে রাহুলের করা এই তির্যক মন্তব্যের প্রতিবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গেও টুইটারে বাদানুবাদ চলে রাহুলের। তবে এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীকে এই প্রথমবার কাঠগড়ায় তুললেন রাহুল।

সম্প্রতি চীন-ভারতের মধ্যে দুই দফায় হাতাহাতি ও সংঘাতের পর গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিপুল সেনা মোতায়েন করে চীন। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও সেনা মোতায়েন করে যথাযথ জবাব দেয়ার হুমকি দেয়।

গত এক মাস ধরে চলা উত্তেজনার পর সীমান্তে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে দুই দেশের মধ্যে বৈঠক হয়।

ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, ভারত ও চীন ‘বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সীমান্তবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে’ সম্মত হয়েছে।

তবে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, চীনা সেনা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই ভেতরে প্রবেশ করেছে। অথচ ভারত সরকার এই ইস্যুতে আশ্চর্যজনকভাবে নীরব।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কারো মুখেই এই ইস্যু নিয়ে আক্রমণাত্মক সুর শোনা যায়নি। সরকারের এই নীরবতাকেই লাগাতার কাঠগড়ায় তুলে আসছেন রাহুল। তার অভিযোগ সীমান্ত নিয়ে সরকার নীরব থাকায় বিভ্রান্ত হচ্ছেন দেশবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

ভারতের ভূখণ্ড দখল করে নিল চীন, অথচ মোদি নীরব: রাহুল

আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০