ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুসোলিনির সঙ্গে ট্রাম্পের অনেক মিল, বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপগুলোর সঙ্গে ইতালির সাবেক ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যান্থনি গার্ডনার।

পলিটিকো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইইউতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ট্রাম্প তার কথাবার্তা ও আচরণে ইতালির ফ্যাসিবাদী নেতা এবং সাবেক একনায়ক মুসোলিনির কথা মনে করিয়ে দিচ্ছেন। ট্রাম্পের বহু বক্তব্য মুসোলিনির সঙ্গে মিলে যাচ্ছে বলেও গার্ডনার মন্তব্য করেন।

ইতালিও বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক বলেন, “আমি গত কয়েক বছর ধরে বেনিতো মুসোলিনির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আচরণগত মিল দেখে হতবাক হয়েছি।”

আমেরিকার সাম্প্রতিক বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ট্রাম্পের গৃহিত পদক্ষেপকে ‘হতাশাজনক’ মন্তব্য করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র নিজের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য বর্ণবাদি মতবিরোধ উসকে দিয়েছেন।

বেনিতো মুসোলিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সর্বাধিনায়ক। ইতালির এই একনায়ক ১৯২২ সাল থেকে ১৯৪৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পুর্ব পর্যন্ত সমগ্র রাষ্ট্রের ক্ষমতাধর ছিলেন। মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জার্মান একনায়ক এডল্‌ফ হিটলার- এর একান্ত বন্ধুতে পরিণত হন এবং তাকে প্রভাবিত করেন। মুসোলিনি ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন । তিন বছর পর মিত্রবাহিনী ইতালী আক্রমণ করে। ১৯৪৫ সালে সুইজারল্যান্ডে পালাবার সময় তিনি কম্যুনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন এবং পরে তাকে হত্যা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুসোলিনির সঙ্গে ট্রাম্পের অনেক মিল, বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আপডেট সময় ০১:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০