ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশংসা কুড়াচ্ছে ‘এক্সট্রা আর্টিস্ট’

আকাশ বিনোদন ডেস্ক:  

মনোয়ার সাহেবের বয়স ৪৫ বছর। গ্রামে বসবাস। কর্মের টানে ঢাকায় এসে থিয়েটার ও অভিনয়ের ওপর তার ভালোবাসাটা প্রকাশ পায়। তিনি একাধারে বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করেন। এক সময় মনের মধ্যে সিনেমায় অভিনয় করার ইচ্ছা জাগে। স্বপ্ন দেখেন সিনেমার নায়ক হবেন। কিন্তু পরিবারের কথা ভেবে ঢুকতে হয় চাকরিতে। কিন্তু মনের মধ্যে থেকে যায় অভিনয়ের ইচ্ছা। ছোট চাকরি করেও ছেলের ইচ্ছে পূরণ করতে এগিয়ে চলেন তিনি।

চাকরি থেকে অবসরে যাওয়ার পর জীবনে নেমে আসে চরম নিষ্ঠুর এক কষ্ট। যে ছেলের মুখের দিকে চেয়ে স্বপ্ন দেখেছেন। সেই ছেলেই তাকে বৃদ্ধাশ্রমে থাকার কথা বলেন। একসময় মনোয়ার সাহেব আবার সিদ্ধান্ত নেন অভিনয় ফিরবেন। বৃদ্ধাশ্রমে থাকার চেয়ে কর্মজীবন অনেক শ্রেয় তাঁর কাছে মনে হয়েছে। পরিচিত পরিচালকদের কাছে অনুরোধ করে এক্সট্রা আর্টিস্ট হিসেবে সুযোগ মিলে যায় মনোয়ার সাহেবের।

অভিনয় দক্ষতায় সুযোগ পান সিরিয়ালে এক্সট্রা আর্টিস্ট হিসেবে কাজ করার। এক্সট্রা আর্টিস্ট হিসেবে হার্ট অ্যাটাকের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয় মনোয়ার সাহেব। নেওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নায়কের স্বাদ পূরণ হওয়ার আগেই এক্সট্রা আর্টিস্ট তকমা নিয়েই মারা যান মনোয়ার সাহেব।

সত্য ঘটনা অবলম্বনে এমনই গল্পে মুক্তি পেয়ে ফিকশন ‘এক্সট্রা আর্টিস্ট’। নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন জনাব তানভীর আহমেদ। চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও জনাব তানভীর আহমেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নন্দিনী প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মারিয়ম গাজী নন্দিনী।

গেল ১ জুন ধ্রুব টিভিতে প্রকাশ হয়েছে ফিকশনটি। প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘এক্সট্রা আর্টিস্ট’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রশংসা কুড়াচ্ছে ‘এক্সট্রা আর্টিস্ট’

আপডেট সময় ১০:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০