ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে প্রথম কোনো আরব দেশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পাঁচ বছরের মতো সময় নিয়ে একটি মহাকাশ তৈরি করেছে দেশটি।

বিবিসি জানিয়েছে, মানবহীন এই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে ‘আমাল’। আরবিতে যার অর্থ ‘আশা’। আগামী সপ্তাহে যাতে জ্বালানি তেল ভর্তি করা শুরু হবে।

খবরে বলা হয়, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস।

মঙ্গলগ্রহের ১ বছর ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহের কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।

১৪ জুলাই জাপানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দ্বীপ তানেগাশিমা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলীদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাই এই যাত্রা ইতিমধ্যেই একবার পিছিয়েছে।

জাপানিজ ‘রকেট’ দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের ‘সেন্সর’ থাকবে। যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা।

মহাকাশযানটিতে খুব শক্তিশালী ‘রেজুলুশন’ সংবলিত একটি ‘মাল্টিব্যান্ড’ ক্যামেরা থাকবে। যা সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম।

বিবিসি জানিয়েছে, জ্বালানি তেলের ব্যবসা আর যথেষ্ট নয় সংযুক্ত আরব আমিরাতের জন্য। তাদের দৃষ্টি এখন মহাকাশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে প্রথম কোনো আরব দেশ

আপডেট সময় ০৬:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০