ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণের চাপে তিন সন্তানের জননীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবার চালাতে গিয়ে হিমশিমের পাশাপাশি ঋণ ও এনজিওয়ের কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যা করেছেন তিন সন্তানের জননী নিপা আক্তার (৩১)।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। নিপা স্থানীয় ওয়াদ আলীর স্ত্রী, তার বাবার বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।

১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নিপার। গত ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়শিয়া চলে যায়। বর্তমানে সেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি পরিবার চালাতে ও ঋণ এবং এনজিওয়ের কিস্তি পরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়ে নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিন সন্তাদের জননী নিপা আত্মহত্যা করেন।

স্থানীয় কাউন্সিলর আলী আজগর জানান, শুনেছি পাওয়া টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পাশাপাশি পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে নিপা আক্তার আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যদের অনুরোধে দুপুরে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণের চাপে তিন সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০