ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

করোনা প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়ে মারাত্মক রূপ নেয়া করোনাভাইরাস প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মারাত্মক রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মধ্য আমেরিকায় করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চপর্যায়ে পৌঁছায়নি, এমন অবস্থায় ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশকে জোর চেষ্টা চালানো উচিত।-খবর রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস সোমবার বলেন, মহামারী শুরু হওয়ার পর ছয়টি মাস পার হয়ে গেলেও কোনো দেশেরই শিথিলতা অবলম্বনের সুযোগ নেই।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার বিশ্বজুড়ে এক লাখ ৩৬ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে যেটি সর্বোচ্চ। আক্রান্ত হওয়াদের ৭৫ শতাংশ ১০ দেশের, যেগুলো আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

চীন নিয়ে এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, মহামারী কীভাবে মোকাবেলা করা হয়েছে, তার ভূতপূর্ব গবেষণা হতে পারে। করোনার দ্বিতীয় প্রবাহ প্রতিরোধে আমরা কী করছি, সেদিকেই আমাদের আলোকপাত করতে হবে।

রায়ানস বলেন, গুয়েতেমালাসহ মধ্য আমেরিকার দেশগুলোতে মহামারী ক্রমবর্ধমান রয়েছে। তারা মহামারীর জটিলতার মধ্যে আছে।

অঞ্চলটির সরকারের জোরালো নেতৃত্ব ও তাদের প্রতি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, এটি বড় ধরনের উদ্বেগের বিষয়। এখন করোনার হটস্পট হচ্ছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৭০ লাখের মতো লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়ান ভ্যান কেরকভ বলেন, করোনা মোকাবেলায় দক্ষিণ আমেরিকায় সমন্বিত পদক্ষেপ নেয়া দরকার। এটি শেষ হতে এখনও অনেক বাকি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

করোনা প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০