ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় সৌদি রাজপুত্রের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির এক রাজপুত্র।

বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে সৌদি যুবরাজ প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। দেশটির রয়্যাল কোর্ট তার মৃত্যুর ঘোষণা দিয়েছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, প্রিন্সের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্য হাসপাতাল ও ব্যক্তিগত ভিলায় চিকিৎসা নিচ্ছেন। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে প্রিন্সের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

সৌদি আরবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশটিতে কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা দেশটির রাজধানী রিয়াদে। এরপর পবিত্র শহর মক্কার অবস্থান। আর আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জেদ্দা। এসব শহরের সঙ্গে পাল্লা দিয়ে দেশটির দাম্মাদ শহরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় সৌদি রাজপুত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০