ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়ায় ২ নারীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুন) দুপুরে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরনে সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে সকালে সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রাম থেকে আব্দুর রহমানের স্ত্রী রায়হানা বেগমকে (৪৫) গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের দাবি ঘটনাটি সন্দেহজনক হওয়ায় এর তদন্ত চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ২ নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০