ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবরাজের বিরুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন তিনি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

তার বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) করেছেন দেশটির খ্যাতনামা আইনজীবী রজত কালসান।

সেই মামলায় যুবরাজের ঘটনার তদন্তে ভারতীয় পুলিশ এখন মাঠে নেমেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবাদের বিষয়টিকে শক্তহাতে দমনে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে বিষয়টি নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড়। টুইটারে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ (যুবরাজ সিং ক্ষমা চাও) হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে উঠেছে।

যার জেরে ইতিমধ্যে কড়জোরে বিশ্ববাসীর কাছে ক্ষমাও চেয়েছেন যুবরাজ।

কিন্তু তাতেও বিষয়টিকে ধামাচাপা দিতে পারছেন না এই সাবেক
ভারতীয় অলরাউন্ডার।

আত্মপক্ষ সমর্থন করে টুইটারে যুবরাজ সিং লিখেছেন– ‘স্পষ্টভাবে জানাতে চাই যে, কোনোরকম বৈষম্যে আমি বিশ্বাসী নই। তা সে জাতপাতেরই হোক না কেন। বর্ণ হোক বা লিঙ্গ। মানুষের ভালো করার জন্য আমি সদা প্রস্তুত। প্রত্যেকটি মানুষকে সমান সম্মান করি। বন্ধুর সঙ্গে চ্যাট করার সময় যে মন্তব্য করেছিলাম, তার জন্য সবাই আমাকে ভুল বুঝেছে। তবে এর মধ্য দিয়ে যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকি। তা হলে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ক্ষমা চাই। দেশ ও দেশবাসীর প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে।’

প্রসঙ্গত গত এপ্রিলে লকডাউনের মাঝে রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দেন যুবরাজ। সেই আড্ডাতে হঠাৎই ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে নিয়ে মজা করে মন্তব্য করেছিলেন যুবরাজ। যুবরাজের কথার সেই অংশটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি ভারতীয় নেটিজেনরা। সেখানে যুবরাজ জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন বলে দাবিতে সোচ্চার হয়ে ওঠেন ভারতীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবরাজের বিরুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া, ক্ষমা চাইলেন তিনি

আপডেট সময় ০১:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০