ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

এখনই মসজিদ খুলে দেয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনা পরিস্থিতিতে এখনই মসজিদ খুলে দেয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা। যদিও দেশটির সরকার জামাত ছাড়া নামাজ পড়ার জন্য মসজিদ খুলে দেয়ার পক্ষে মতামত দিয়েছে।

ইমামদের বক্তব্য হচ্ছে– যদি জামাতেই নামাজ পড়া না যাবে, তা হলে আর মসজিদে এসে নামাজ পড়া কেন? খবর আরব নিউজের।

একই সঙ্গে ইমামরা খ্রিস্টানদের উপাসনালয় গির্জা ও ইহুদিদের উপাসনালয় সেনাগগ খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন।

তাদের যুক্তি হচ্ছে, এসব উপাসনালয়ে দলগতভাবে (জামাতে) উপাসনা করায় এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না।

তাই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ১৫ জুন থেকে লকডাউন শিথিল করে ব্যক্তিগতভাবে উপাসনার জন্য মসজিদসহ অন্য উপাসনালয় খুলে দেয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন- তার বিরোধীতা করেছেন দেশটির ইমামরা।

এ মাসের মাঝামাঝি থেকে লকডাউন শিথিল করা হলেও বিয়েসহ জনসমাগম হয় এমন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আগামী ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

ব্রিটেনের মসজিদ ও জাতীয় ইমাম পরামর্শক বোর্ডের সভাপতি ইমাম কারি মো. আসিম বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্ত করোনা বিস্তারে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদসহ সব ধর্মের উপাসনালয় বন্ধ রাখার পক্ষে মত দেন। গত মার্চ থেকে মসজিদগুলো বন্ধ রাখা হয়। এমনকি রমজানেও কেউ মসজিদে নামাজ পড়তে যেতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

এখনই মসজিদ খুলে দেয়ার পক্ষে নন ব্রিটেনের ইমামরা

আপডেট সময় ০১:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০