ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন ইমরান খান! সমালোচনার ঝড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন এরকম একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জনসম্মুখেমাস্ক না পরলে রাজধানী ইসলামাবাদে জরিমানার বিধান জারি করা হলেও খোদ প্রধানমন্ত্রীর এমন কাণ্ডে অবাক সবাই।

এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

ভাইরাল হওয়া ছবিটি দেখে অনেকে মন্তব্য করেছেন, তবে কি আইন প্রধানমন্ত্রীর বেলায় প্রযোজ্য নয়?

ছবিতে দেখা যায়, ইসলামাবাদে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কার্যালয়ে সেনা প্রধান ও মন্ত্রীদের নিয়ে প্রবেশ করছেন ইমরান খান।

তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি, সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মুয়ীদ ইউসুফ। মন্ত্রী ও সেনা প্রধানসহ সবাই মাস্ক পরে থাকলেও প্রধানমন্ত্রী ছিলেন খোলামুখে।

গত বুধবার দিনের বেলার ছবিটি রাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়।

সেখানেও মন্তব্যের ঘরে অনেকে প্রধানমন্ত্রী ইমরানের এমন বিচরণের সমালোচনা করেছেন।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে করোনাভাইরাস মহামারী শুরু হয়েছিল চীন থেকে। গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় তাদের পেছনে ফেলেছে পাকিস্তানও।

পাকিস্তানে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৪৬৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন ইমরান খান! সমালোচনার ঝড়

আপডেট সময় ০১:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০