ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিক্ষোভ দমনে ১০ হাজার সেনা মোতায়েন করতে চান ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তা দমনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ হাজার সেনা মোতায়েন করতে চান। রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসব সেনা মোতায়েন করা হবে বলে হোয়াইট হাউসের এক বৈঠকে জানিয়েছেন ট্রাম্প। ওই বৈঠকের সূত্র দিয়ে এ খবর দিয়েছে দৈনিক ওয়াশিংটন পোস্ট ও মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস।

বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘রাজপথের নিয়ন্ত্রণ আমাদের হাতে আনতে চাই। এইজন্য আমি ১০ হাজার সেনা মোতায়েন করব এবং এখনই সেটা করতে চাই।’

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য ‘ইনসারেকশন অ্যাক্ট-১৮০৭’ মার্কিন প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের ক্ষমতা দিয়েছে।

গত সপ্তাহে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার প্রতারণার দায়ে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে এবং সে বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মোকাবিলার জন্য মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন আগে থেকেই সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসছেন। তবে পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানাচ্ছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার, সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি এবং অ্যাটর্নি জেনারেল বিল বার সেনা মোতায়েন না করার পরামর্শ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিক্ষোভ দমনে ১০ হাজার সেনা মোতায়েন করতে চান ট্রাম্প

আপডেট সময় ০৫:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০