ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিক্ষোভে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হোয়াইট হাউসের কাছে ‌’শান্তিপূর্ণ সমাবেশে’ পুলিশের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দেশটিতে নাগরিক অধিকার সংগঠনগুলো।

দেশটির প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ মে পুলিশের হামলায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউসের কাছে লাফায়েত স্কয়ারে বিক্ষোভ করেন হাজারও মানুষ।

বিক্ষোভ চলাকালীন ছবি তোলার জন্য ট্রাম্পকে চার্চে যেতে সুযোগ করে দিতে বিক্ষোভকারীদের লাফায়েত স্কয়ার থেকে জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। বিক্ষোভস্থল খালি করা করার কয়েক মিনিট পরই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন ট্রাম্প এবং হেঁটে তিনি সেন্ট জোসেপ চার্চে যান। সেখানে বাইবেল হাতে ছবি তুলেন তিনি।

শুধু তাই নয় শান্তিপূর্ণ বিক্ষোভটি রুখে দিতে বিক্ষোভকারীদের ওপর ঘোড়া, প্রজেক্টাইলস এবং গ্যাস ব্যবহার করেছিল পুলিশ ও ন্যাশনাল গার্ড।

এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারসহ কয়েকজন ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ ), ব্ল্যাক লিভস ম্যাটারসহ বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন।

নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণ এবং এর জন্য বেআইনিভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্প এবং অন্যান্য মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিক্ষোভে হামলা: ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০