ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

১০ কোটি টাকার ত্রাণ বিতরণ করছে গ্রামীণফোন

অাকাশ জাতীয় ডেস্ক:

সারাদেশের বন্যাদূর্গত মানুষের জন্য ১০ কোটি টাকার ত্রাণ বিতরণ শুরু করেছে গ্রামীণফোন লি.। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর সহায়তায় গ্রামীণফোন ২৩ আগস্ট থেকে অধিক ক্ষতিগ্রস্ত দশ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। আগামী কয়েক সপ্তাহে ৫৩,০০০ এর বেশি পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা ও ১২,০০০ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এ পর্যন্ত ৫,১০০ বন্যার্দূগত পরিবারকে ১৫ দিন চলার মতো খাদ্য সামগ্রী, পাঁচ জেলায় ৫,৬৩২ পরিবারকে ৪৪,৩৪৫ লিটার বিশুদ্ধ খাবার পানি ও ১,৬৭৩ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

গ্রামীণফোনের কর্মীরাও বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন, যা কোম্পানির প্রদত্ত অর্থের সাথে যোগ করে ত্রাণ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণফোন কর্মীরা ত্রাণ বিতরণে বিডিআরসিএস কে সহায়তা করছেন।

গ্রামীণফোন দেশের বন্যা দূর্গত মানুষের পাশে দাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি তার সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে বছরের শুরু দিকে সিলেটে বন্যা, ঘূর্নিঝড় মোরা এবং পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে।

এ দিকে গ্রামীণফোনের কর্মীরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে নেটওয়ার্কের সেরা মান বজায় রাখতে দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

১০ কোটি টাকার ত্রাণ বিতরণ করছে গ্রামীণফোন

আপডেট সময় ০৩:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭