ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ডুবন্ত মানুষ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ল হাতি, ভিডিও ভাইরাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের কেরালায় আনারসের সঙ্গে বিস্ফোরক ভরে খাইয়ে অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত সবাই।

সেই ঘটনায় ধিক্কার জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার নেটদুনিয়ার বাসিন্দারা।

এ পরিস্থিতিতেই নেটদুনিয়ায় ভাইরাল হলো এমন এক ভিডিও যেখানে দেখা গেছে– খরস্রোতা নদীতে ভেসে যাওয়া যুবককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে এক হাতির বাচ্চা।

ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, মানুষের হিংস্রতা থেকে অন্তঃসত্ত্বা হাতি যেখানে রেহাই পায় না, সেখানে মানুষকে বাঁচাতে কি অকৃত্রিম ভালোবাসা দেখায় হাতিরা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক খরস্রোতা নদীতে হাবুডুবু খাচ্ছেন। তা দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে ছুটে আসছে একটি হাতির বাচ্চা।

জানা গেছে, ভিডিওটি বেশ পুরনো। কেরালার ঘটনার পর সোশ্যাল মিডিয়ার মানুষের প্রতি হাতির প্রেম দেখাতে নতুন করে এ ভিডিও ছড়ানো হয়েছে।

ন্যাচার অ্যান্ড অ্যানিমেল নামের একটি টুইটার পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে– ‘হাতির বাচ্চাটি ভেবেছিল মানুষ ডুবে যাচ্ছে, তাই তাকে বাঁচাতে ছুটে যায় এটি। আমার সত্যিই এদের যোগ্য নই।’

ভিডিওটি গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লাখ বার ভিউ হয়েছে। এতে লাইক পড়েছে ৪ হাজারের বেশি, রি-টুইট হয়েছে অগণিত।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ডুবন্ত মানুষ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ল হাতি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০