ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ট্রাম্প আমেরিকাকে ভাগ করার চেষ্টা করছেন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভাগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ট্রাম্পের কড়া সমালোচনা করে তার অভিযোগ, ট্রাম্পের নেতৃত্ব ‘অপরিপক্ব’ এবং যুক্তরাষ্ট্রকে তিনি ভাগ করার চেষ্টায় আছেন।

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বিক্ষোভ যখন ট্রাম্প প্রশাসন সামাল দিতে ব্যর্থ তখন এমন মন্তব্য করলেন ম্যাটিস।

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহারে ট্রাম্পের নির্দেশনার বিরোধিতা করে ২০১৮ সালের ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন ম্যাটিস।

দেশ জুড়ে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক এই জেনারেল আটলান্টিসে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ডোনাল্ড ট্রাম্প আমার জীবনে দেখা প্রথম প্রেসিডেন্ট, যার আমেরিকান জনগণকে এক করার কোনো চেষ্টা নাই।এমনকি এটা চেষ্টা করার কোনো ভান পর্যন্ত করেন না।বরং তিনি আমাদের ভাগ করতে চেষ্টা করেন।

‘বরং তিনটি বছর ধরে আমরা অপরিপক্ব নেতৃত্বের সাক্ষী হচ্ছি’- যোগ করেন ম্যাটিস।

মিনেপোলিসে কৃষ্ণাঙ্গা যুবক ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার পর পরই যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ঝড় বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে দেশজুড়ে সেনা মোতায়েনের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এমন অরাজক পরিস্থিতি দেখে ক্ষুব্ধ ও হতভম্ব হয়েছেন ট্রাম্পের এস সময়কার মন্ত্রিসভার সদস্য ম্যাটিস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ট্রাম্প আমেরিকাকে ভাগ করার চেষ্টা করছেন’

আপডেট সময় ০১:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০