ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পুলিশের বলপ্রয়োগের নীতি সংস্কারে মেয়রদের প্রতি ওবামার আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর পুলিশের বলপ্রয়োগের নীতি পর্যালোচনা করে দেখতে সব মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবারের বক্তব্যে তিনি বলেন, স্থানীয় অধিবাসীদের সঙ্গে আলোচনা করেই তাদের এমন সিদ্ধান্ত নেয়া উচিত।-খবর রয়টার্স

দিন দশেক আগে হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যা এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। জর্জ ফ্লয়েড নামের ওই যুবক নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে।

পরবর্তীতে সেই বিক্ষোভ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বারাক ওবামা বলেন, মানুষের মধ্যে ক্রমবর্ধমান হতাশা ও ক্ষোভ এই বিক্ষোভকে আরও জোরদার করেছে।

ওয়াশিংটন ডিসিতে নিজের বাড়ি থেকে লাইভস্ট্রিমে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে যে মর্মান্তিক অবস্থা চলছে, যে জটিলতা, অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে, এ অবস্থা মানুষকে জেগে ওঠার একটি সুযোগ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বলেন, তাদের মোকাবেলায় একসঙ্গে কাজ করার সুযোগ এসেছে। তাদের মুখোমুখি হওয়ার সময় হয়েছে। আমেরিকাকে পরিবর্তন ও তার আদর্শিক অবস্থান টিকিয়ে রাখতে আমাদের সামনে সুযোগ চলে এসেছে।

কৃষ্ণাঙ্গ যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের বেঁচে থাকার অধিকার আছে। আপনারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের স্বপ্ন দেখার অধিকার আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের বলপ্রয়োগের নীতি সংস্কারে মেয়রদের প্রতি ওবামার আহ্বান

আপডেট সময় ১২:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০