ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব নাগরিককে ভ্যাকসিন দিতে সিরিঞ্জ কিনছে কানাডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দেশের সব নাগরিককে করোনাভাইরাসের ভ্যাকসিন দিতে প্রস্তুতি নিচ্ছে কানাডা। ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজন হয় এমন ৩ কোটি ৭০ লাখ লিয়ন সিরিঞ্জ সরবরাহের জন্য একটি আন্তর্জাতিক কোম্পানিকে ক্রয়াদেশ দিয়েছে জাস্টিন ট্রুডোর দেশ।

মঙ্গলবার ফেডারেল সরকারের পাবলিক সার্ভিস এবং প্রকিউরমেন্ট মিনিস্টার অনিতা আনন্দ গণমাধ্যমকে এই তথ্য জানান।

কানাডা হঠাৎ করে এত বিপুলসংখ্যক সিরিঞ্জ কিনছে কেন? অনিতা আনন্দ বলেন, ‘আমরা আমাদের প্রস্তুত রাখছি। যখনই ভ্যাকসিন হবে তখনই যেন কানাডার নাগরিকরা ভ্যাকসিন পেতে পারে তার প্রস্তুতি।’

বেসরকারি হিসাবে কানাডার বর্তমান জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লাখ। ২০১৬ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ৩ কোটি ৪০ লাখ। সিরিঞ্জের ক্রয়াদেশ দেওয়া হয়েছে ৩ কোটি ৭০ লাখ।

সিরিঞ্জের পাশাপাশি ভ্যাকসিন দেয়ার জন্য আনুষঙ্গিক যা লাগে সবই তারা কিনে রাখছেন বলেও জানান পাবলিক সার্ভিস ও প্রকিউরমেন্ট মিনিস্টার।

চীনের তৈরি একটি ভ্যাকসিন মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল করছে কানাডা। প্রথম দফায় চীন নিজেরা মানবদেহে প্রয়োগ করে সাফল্য পেয়েছে। এখন কানাডা সেটির ট্রায়াল করছে। ভ্যাকসিন উৎপাদনের জন্য একটি কোম্পানিকে দায়িত্বও দিয়েছে ট্রুডোর ফেডারেল সরকার।

ভ্যাকসিন উৎপাদন, ভ্যাকসিন প্রয়োগের জন্য সিরিঞ্জ ও অন্যান্য সামগ্রী সবই প্রস্তুত রাখছে কানাডা। ভ্যাকসিন তৈরির কোনো অগ্রগতির সংবাদ তাহলে আছে কানাডা সরকারের কাছে।

মন্ত্রী এই কৌতূহল সরাসরি মেটাননি। বলেন, সিরিঞ্জ সরবরাহের জন্য সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেয়া হয়নি। ভ্যাকসিন হলে যেন সঙ্গে সঙ্গে নাগরিকরা সেটি পেতে পারে তার প্রস্তুতি হিসেবেই ক্রয়াদেশ দিয়ে রাখা হয়েছে।

সূত্রঃ কানাডা প্রবাসী সাংবাদিক সওগাত আলী সাগর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব নাগরিককে ভ্যাকসিন দিতে সিরিঞ্জ কিনছে কানাডা

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০