ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন নির্মাতার ছবিতে সিয়াম-পূজা

আকাশ বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো দেশের অন্যতম তিন মেধাবী নির্মাতা দীপঙ্কর দীপন, সৈকত নাসির ও অনন্য মামুন একসঙ্গে ‘ত্রিভুজ’নামে একটি ছবি নির্মাণ করতে চলেছেন। সেই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন হালের জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পরিচালকদের প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলেও খবর।

তবে তিন পরিচালকের একজন অনন্য মামুন বলেছেন, ‘এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। আরও দুই-তিনদিন পর অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।’

‘ত্রিভূজ’ ছবিটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে এটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা। আসছে ঈদুল আযহায় একটি অনলাইন প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ইতোমধ্যে ছবির গল্প চূড়ান্ত হয়েছে। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন, ইশতিয়াক আহমেদ এবং পাপ্পু রাজ। অনন্য মামুন জানান, ‘ছবিটিতে তিনটি পরিবারের গল্প থাকবে। আমরা তিনজন তিনভাবে বানাবো। বাণিজ্যিক সিনেমা যেভাবে নির্মিত হয় সেভাবেই শুটিং করব। সাস্থ্যবিধি মেনেই হবে শুটিং।’

নির্মাতা সৈকত নাসির জানান, ‘ছবিটির চিত্রনাট্য তিনজন মিলেই করেছি। বোঝাপড়া করে নিয়েছি সব বিষয়ে। মহামারীর মধ্যে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকু করব। গল্পেও মহামারীর সময়ের কিছু কিছু জিনিস থাকবে।’

অন্যদিকে দীপঙ্কর দীপন বলেন, ‘তিনজন মিলে যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি সেখানে করোনার সময়ের মানুষের জীবন নিয়ে কিছু চিত্র থাকবে। কিন্তু মোবাইলে শুটিং, একফ্রেমে একজনকে দেখা যাওয়া এমনটা নয়। গল্পের কিছুটা অংশ এ সময়কার, যেটা সঠিকভাবে সিনেমায় ফুটে উঠবে। ক্যামেরাম্যান, টেকনিক্যাল সাপোর্ট, সবকিছুই থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন নির্মাতার ছবিতে সিয়াম-পূজা

আপডেট সময় ১০:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০