ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন রাজনীতিবিদদের নিজের চরকায় তেল দেয়া উচিত: চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণবৈষম্য দূর করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এছাড়া মার্কিন রাজনীতিবিদদের নিজের চরকায় তেল দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহাও লিজান।-খবর সিএনএনের

সোমবার তিনি বলেন, জর্জ ফ্লয়েডকে হত্যার পর যুক্তরাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি। কালো মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মানবাধিকার সুরক্ষা দেয়া উচিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য একটি সামাজিক ব্যাধির মতো। সেখানে বারবার যা ঘটছে, তা মারাত্মক সংকটেরই প্রতিফলন। তাদের উচিত এই সমস্যার জরুরি ভিত্তিতে সমাধান করা। সেটা হচ্ছে, পুলিশের বর্ণবৈষম্য ও সহিংস বলপ্রয়োগ।

জহাও বলেন, নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের আইনগত অধিকার সুরক্ষায় সব ধরনের বর্ণবৈষম্য দূর করতে আন্তর্জাতিক চুক্তির অধীন বাধ্যবাধকতাগুলো পালনে যুক্তরাষ্ট্র সরকার বাস্তবিক পদক্ষেপ নেবে বলে আমরা প্রত্যাশা করছি।

ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে চীনসহ বিভিন্ন দেশ হস্তক্ষেপ করছে বলে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রেইন ও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। চীন কোনো দেশের ঘরোরা বিষয়ে হস্তক্ষেপ করে না। মার্কিন রাজনীতিবিদদের উচিত নিজের চরকায় তেল দেয়া।

বর্ণবাদকে একটি পশ্চিমা সংকট বলে দাবি করে আসছে চীন। কিন্তু আফ্রিকান দেশগুলোর নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের দায়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটিকে।

গত মাসে চীনে বহু আফ্রিকানকে করোনাভাইরাস পরীক্ষা ও ১৪ দিন হোম-কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হয়েছে। যদিও সম্প্রতি তাদের বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন রাজনীতিবিদদের নিজের চরকায় তেল দেয়া উচিত: চীন

আপডেট সময় ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০