ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতপূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি এসকে সিনহা।

এদিকে এই সম্মেলনে যোগদানের পূর্বে প্রধান বিচারপতি কানাডায় যাবেন। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন তার স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০১:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭