ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর কোতয়ালি এলাকা থেকে ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চারটি বস্তার মধ্যে টাকাগুলো রাখা ছিল। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, কোতয়ালি থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক হতে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করে গণমাধ্যমে জানানো হবে।

১১মে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তাসহ চারজন পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা উত্তোলন করে গাড়িতে করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। এর মধ্যে ৮০ লাখ টাকার চারটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। পরের দিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী আটক করে। মামলার আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় ০১:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০