ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সপরিবারে করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। দেশটিতে মোট ৩০ লাখ জনসংখ্যা রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৯২ জন।

সোমবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে নিজের আক্রান্তের খবর দেন পাশিনিয়ান। তিনি বলেন, ‘আমার কোনো উপসর্গ ছিল না। করোনায় যারা সামনে থেকে লড়ছেন, তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলাম আমি। তাই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তার ধারণা, একটি মিটিং চলাকালে ওয়েটারের মাধ্যমে করোনায় সংক্রমিত হয়েছেন তিনি। বললেন, ‘আমি খেয়াল করলাম, সে গ্লাভস ছাড়াই কাজ করছিল। আমি তাকে সেটা বলেছিলাম। কিন্তু তারা আগে থেকেই গ্লাভস ছাড়া কাজ করেছে। ওই ওয়েটারেরও করোনাভাইরাস ধরা পড়েছে।’

সাবেক সোভিয়েতের সঙ্গে যুক্ত থাকা দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১৩৯৮ জন মারা গেছেন।

দেশটিতে মার্চ থেকে প্রায় এক মাস জরুরি অবস্থা জারি করা হয়। করোনার প্রকোপ কমতে থাকায় ৪ মে জরুরি অবস্থা তুলে ফেলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপরিবারে করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০