ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও করোনা আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তারা দুজন বাসায়ই আইসোলেশনে আছেন।

রোববার (৩১ মে) রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক সন্ধ্যা ৭টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। তাদের ছেলে বারিশ চৌধুরীও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চেকআপ করে বাসায় গেছেন। তার ছেলেও বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন।

রোববার (৩১ মে) গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংগ্রাম করছি। এখন জ্বর নেই। কাশি আছে। বুকে কফ আটকে আছে। একটু শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন নিচ্ছি। মানুষের এই বিপদের দিনে বহু কাজ করতে হবে। অনেক কিছু করা বাকি। কিটের এখনও অনুমোদন হলো না। দোয়া করবেন যেন দ্রুত কাজ শুরু করতে পারি।

শনিবার (৩০ মে) রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পরীক্ষা করে ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবক বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জানিয়েছিলেন, জাফরুল্লাহর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা অনেক দিন ধরে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও করোনা আক্রান্ত

আপডেট সময় ১০:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০