ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

খোরশেদের স্ত্রীকে স্কয়ারে ভর্তি, পাশে দাঁড়ালেন শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় নিহতদের লাশ দাফন-কাফনে এগিয়ে আসাসহ নানা কার্যক্রম করে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

রোববার (৩১ মে) বিকেলে খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনার অবস্থা বেশি খারাপ হলে সংসদ সদস্য শামীম ওসমানের পরামর্শ ও সহযোগিতায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সকাল থেকে সাজেদা ফাউন্ডেশনে তার স্ত্রীর অবস্থা অবনতি হতে থাকে। তিনি অক্সিজেন সাপোর্টে চলে যান। সকাল থেকেই হাসপাতালে একাধিকবার ফোন করে খোঁজ-খবর নেন সংসদ সদস্য।

সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার (পিআরও) ওবায়দুল্লাহ জানান, এমপি সাহেব সকাল থেকেই কয়েকবার ফোন দিয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর রেখেছেন। তার স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল থেকেই বিভিন্ন দূতাবাস ও সরকারি-বেসরকারি দপ্তর থেকে শুভাকাঙ্ক্ষীরা তার ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন।
এর আগেই গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

খোরশেদের স্ত্রীকে স্কয়ারে ভর্তি, পাশে দাঁড়ালেন শামীম ওসমান

আপডেট সময় ০৬:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০