আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর মহানগরীর পূবাইলে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক অনুদান ৫ হাজার টাকা করে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হাতে তুলে দিয়েছেন সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি।
রোববার সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই টাকা দেয়া হয়।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী,গাজীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসুদ ও কলেজের অধ্যক্ষ কাউয়ুম খানের উপস্থিতিতে পূবাইল থানার ২১০টি মসজিদের ১৩টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর এই অর্থ তুলে দেন স্থানীয় এমপি মেহের আফরোজ চুমকি। পর্যায়ক্রমে সব মসজিদেই এই টাকা দেয়া হবে বলে জানান তিনি ।
এ সময় স্থানীয় কাউন্সিলর শাহীনুল আলম মৃধা, মোমেন মিয়া ও আব্দুস সালাম,গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, জাতীয় ইমাম পরিষিদের পূবাইল থানা শাখার সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা শেখ আবদুল হালিম, পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন টুটুল, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























