ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা রুহানির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের মসজিদগুলোতে ফের স্বাভাবিকভাকে নামাজ পড়া শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেয়া ঘোষণায় রুহানি বলেন, নিয়মিত নামাজের জন্য দেশজুড়ে মসজিদের দরজাগুলো সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। খবর রয়টার্স ও আল আরাবিয়ার।

এর আগে রমজানের গুরুত্বপূর্ণ তিনটি রাতকে কেন্দ্র করে দেশটির ১৩২ শহরে মসজিদসহ অন্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হয়েছিল।

হাসান রুহানি জানান, মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি পালন করা হবে। এছাড়া শপিংমলগুলো খোলা রাখার সময়সীমাও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দেয়া অনুমতি অনুযায়ী শপিংমলগুলো এখন সন্ধ্যা ৬ট পর্যন্ত খোলা রাখা হচ্ছে। বিধিনিষেধ শিথিলের পর শনিবার দেশটির সরকারি কর্মচারীরা আবার কাজে যোগ দিয়েছেন।

শুক্রবার পর্যন্ত ইরানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬৬৮ জন এবং মৃতের সংখ্যা ৭ হাজার ৬৭৭ জন ছিল।

সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিকে হোয়াইট, ইয়েলো ও রেড জোনে বিভক্ত করেছে।

দেশটিতে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিংমল বন্ধ করে দেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা রুহানির

আপডেট সময় ০৪:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০