ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সৌদি আরবে মাস্ক না পরলে জরিমানা, আজ থেকে খুলছে মসজিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা মোকাবেলায় সফলতার পথে সৌদি আরব। আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা দ্বিগুণ। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার।

এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী মাসে নিজেদের করোনামুক্ত দেশ ঘোষণা করতে পারে সৌদি সরকার।

সে জন্য করোনাভাইরাসের বিস্তার রুখতে বিধিনিষেধে বেশ সতর্ক অবস্থানে দেশটি।

নতুন নিয়মানুযায়ী, আজ ৩১ মে থেকে বাইরে বের হলে মাস্ক পরা আবশ্যক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। শরীরের তাপমাত্রা পরিমাপেও বাধা প্রদান করা যাবে না। আর এসব নিয়ম পালন না করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বসবাসরত সবার জন্য একই নিয়ম। এই নিয়ম অমান্যকারীকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের কর্মী মাস্ক না পরলে জরিমানা করা হবে ১০ হাজার রিয়াল। ৩০ মে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, পবিত্র মক্কা নগরী ব্যতীত সব অঞ্চলে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতসহ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা যাবে।

সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খুলছে। কিন্তু বিউটি পার্লার, সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সব ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এখনই খুলছে না।

সেই সঙ্গে চালু হচ্ছে অভ্যন্তরীণ ১৩টি বিমান চলাচল। প্রতিদিন ৬০টি বিমান চলাচল করবে বলে জানিয়েছে সৌদি সিভিল অ্যাভিয়েশন।

বিমানগুলো ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করবে। কিন্তু ভাড়া আগের মতোই থাকবে। তবে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়া হয়নি।

৩১ মে থেকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনা মসজিদে নববীসহ ৯০ হাজার মসজিদ। ৪০ শতাংশ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

কিন্তু মক্কার মসজিদুল হারামসহ এই নগরীর মসজিদগুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হবে ২১ জুন থেকে। ২১ জুন থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আর মৃত্যু হয়েছে ৪৮০ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৮৮৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

সৌদি আরবে মাস্ক না পরলে জরিমানা, আজ থেকে খুলছে মসজিদ

আপডেট সময় ০৩:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০