ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সিদ্ধান্তে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুকে দেয়া অনুদান প্রত্যাহার করায় নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে সবখানেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির।

গত ১৮ মে হুকে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনো অগ্রগতি’ না হলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা।

কিন্তু আলটিমেটামের ১২ দিন পরই গত শুক্রবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রাম্প। ঘোষণা করলেন, হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে তার দেশ।

কারণ করোনা মহামারী নিয়ে আমেরিকার উদ্বেগ সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় সংস্কার করেনি তারা। ট্রাম্প বলেছেন, হুর তহবিলের অর্থ এখন অন্য খাতে ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থাটির তহবিলে বছরে সর্বোচ্চ অনুদান (৪৫ কোটি ডলার) দিত। ফলে নিঃসন্দেহে সমস্যায় পড়ল হু।

ট্রাম্পের দাবি, চীনে যখন ভাইরাসটা প্রথম পাওয়া গেল, তখন সে দেশের কর্মকর্তারা নিজেদের দায়বদ্ধতার কথা ভুলে হুকে চাপ দিয়েছেন, যাতে তারা বিশ্বকে ভুল পথে চালিত করে। চীন সরকারের ভুলের মাসুল দিচ্ছে বিশ্ব।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, মহামারীর এ ক্রান্তিকালে মান-অভিমান ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। যুক্তরাষ্ট্র আবারও এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেয় ইউ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ হঠকারী সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন।

এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্য কমিটির প্রধানও ট্রাম্পের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হু থেকে বের হওয়ার সিদ্ধান্তে ঘরে-বাইরে সমালোচিত ট্রাম্প

আপডেট সময় ০৩:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০